8 November 2026
by
sundarban gramer bari eco resort.com
উত্তরের সুন্দরবন এ এসে গ্রামের বাড়ি ইকো রিসোর্ট এ কেনো আসবেন...?
উত্তর সুন্দরবনের মজাকে আরও বাড়িয়ে তুলতে আপনাদের থাকতে হবে গ্রামের বাড়ি ইকো রিসোর্টে।
এ কথা কেন বলছি? কারণ, গ্রামের বাড়ি ইকো রিসোর্টে আপনার জন্য থাকছে আপনার ইচ্ছেমতো টাটকা খাবারদাবার খাওয়ার ব্যবস্থা।
থাকছে গ্রামে এসে গ্রামের সম্পূর্ণ স্বাদ নেওয়ার জন্য মাটি, বাঁশ ও খড়ের ছাউনি দিয়ে তৈরি পরিষ্কার-পরিচ্ছন্ন AC ও Non-AC কটেজে থাকার সুযোগ।
গ্রামে আসবেন আর ছিপ দিয়ে মাছ ধরবেন না, তা কখনো হয় নাকি! তার জন্য রিসোর্টে আছে তিনটি পুকুর। যখন খুশি, আপনার ইচ্ছেমতো ছিপ দিয়ে মাছ ধরুন।
আছে পুকুরের উপরে ছোট্ট কাঠের ব্রিজ। ব্রিজ পেরিয়ে রিসোর্টের মূল অংশে প্রবেশ করতে হয়।
আর পাঁচটা রিসোর্টের মতো যাতে আপনাদের চার দেওয়ালের মাঝে আটকে থাকতে না হয়, তার জন্য রিসোর্টটি সম্পূর্ণ ৮ বিঘা জায়গা জুড়ে অবস্থিত।
রিসোর্টে আছে বাচ্চাদের জন্য খেলার জায়গা।
রিসোর্টে আছে বাগানের মাঝে আড্ডা মারার জন্য বাঁশের তৈরি চারদিক খোলা ঘর।
খাওয়া-দাওয়ারও ব্যবস্থা আছে প্রকৃতির মাঝে, চারদিক খোলা গ্রাম্য স্টাইলের ঘরে।
আর এই সবকিছুই আপনার উত্তর সুন্দরবন দেখার মজাকে আরও বাড়িয়ে তুলতে পারে। তাই আপনাকে গ্রামের বাড়ি ইকো রিসোর্টে আসার জন্য বলব।
in Our blog