উত্তরের সুন্দরবন কোথায়?
ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী সুন্দরবন অঞ্চলের কাছে উত্তর ২৪ পরগনার শ্যামশেরনগর গ্রাম অবস্থিত। এই অঞ্চলের পরেই রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ বনভূমি।
শ্যামশেরনগরকে আপনি পশ্চিমবঙ্গের উত্তর দিকের শেষ জনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি বলতে পারেন। এই গ্রামের সামনের দিকে রয়েছে সুন্দরবন, আর বাঁ দিকের দিকে রয়েছে জিরো পয়েন্ট বা ভারত ও বাংলাদেশের জলসীমান্ত। ওপারে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা।
এখানে এলে আপনি পাঁচমুখী নদীও দেখতে পাবেন।
ভারতের অংশে সুন্দরবন বলতে আপনারা দক্ষিণ দিকের ক্যানিং হয়ে গোসাবা অঞ্চলের কথা বোঝেন।
কিন্তু উত্তর দিকের সীমান্তবর্তী সুন্দরবন তো এখনও আপনারা অনেকেই দেখেননি। এই সুন্দরবনকেই আমি আপনাদের উত্তরের সুন্দরবন বলতে চাইছি
এখানে আসতে গেলে শিয়ালদা-হাসনাবাদ রেলপথ হয়ে আসতে হয়। আর আসার পথে তিনমুখী নদীও পেরোতে হয়।
এই অঞ্চল বসিরহাট রেঞ্জের অন্তর্গত
উত্তরের সুন্দরবন কে স্থলভাগের সুন্দরবন ও বলতে পারে
এ কথা কেন বলছি কারণ
উত্তরের সুন্দরবনের জিরো পয়েন্টের দিকে যখন আপনি ঘুরতে যাবেন, তখন যাওয়ার পথে কিছু কিছু জায়গায় স্থলভাগের সুন্দরবন দেখতে পাবেন।
কেন একে স্থলভাগের সুন্দরবন বলছি?
তার কারণ, যাওয়ার পথে এমন কিছু জায়গা পড়বে, যেখানে দেখে মনে হবে, আপনি এক লাফেই জনবসতি ও সুন্দরবনের মধ্যবর্তী দূরত্ব পার করে ফেলেছেন।
এই কারণেই একে স্থলভাগের সুন্দরবন বলছি।
আর এই দৃশ্য দেখতে গেলে আপনাকে আসতেই হবে উত্তরের সুন্দরবনে।